ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শেষ বেলায় জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক: তৃতীয় টেস্টে জয়ের সুবাস পেতে শুরু করেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৯ রানের বড় টার্গেট ছুড়ে দিয়েছে। সেই টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১০ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৮টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের সামনে রান পাহাড়।

স্বাগতিকদের করা ৩৬৯ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করতে পারে মাত্র ১৯৭ রান। ১৭২ রানের লিড নিয়ে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ২ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৯৯ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ইংল্যান্ডের ররি বার্নস ৯০ রান করেন। অপরাজিত ৬৮ রান করেন অধিনায়ক জো রুট। আর ডম সিবলির ব্যাট থেকে আসে ৫৬ রান। একটি উইকেট নেন জ্যাসন হোল্ডার এবং অপর উইকেটটি নেন রোস্টন চেজ।

৩৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শূন্য রানেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ডাক মেরে ফিরে যান জন ক্যাম্পবেল। ৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। ফিরে যান নাইটওয়াচম্যান কেমার রোচ। ৪টি রান আসে তার ব্যাট থেকে। এরপর ক্রেইগ ব্রেথওয়েট (২) ও শেই হোপ (৪) মিলে দিন শেষ করেন। দুটি উইকেটই নেন স্টুয়ার্ড ব্রড।

তিন ম্যাচ টেস্ট সিরিজে বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

শেষ বেলায় জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড

আপডেট টাইম : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০