ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

রিয়াল স্ট্রাইকারের করোনা পজিটিভ

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার মারিয়ানো ডায়াজ করোনায় আক্রান্ত। লস ব্লাঙ্কোসদের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, ‘ক্লাবের পক্ষ থেকে ২৭ জুলাই (সোমবার) প্রত্যেক ফুটবলারের ব্যক্তিগতভাবে করোনা টেস্ট করা হয়েছে। আর সেখানে আমাদের দলের স্ট্রাইকার মারিয়ানোর করোনা পজিটিভ ধরা পড়ে।’

এই মুহূর্তে স্পেনের রাজধানী মাদ্রিদে নিজের বাসায় সেলফ আইসোলেশনে আছেন মারিয়ানো। ২৬ বছর বয়সী এই ফুটবলার অনেকটাই সুস্থ আছেন জানিয়ে লস ব্লাঙ্কোসদের বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘মারিয়ানো এখন ভালো অবস্থায় আছে। সে এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।’

ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে রিয়াল শিবির। তবে সে ম্যাচের জন্য কোচ জিনেদিন জিদানের ভাবনা থেকে বাদ পড়েছেন মারিয়ানো।

সূচি অনুযায়ী, আগামী ৭ আগস্ট ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির মুখোমুখি হওয়ার কথা রিয়াল মাদ্রিদের। প্রথম লেগের ম্যাচে দলটির কাছে সান্তিয়াগো বার্ন্যবুতে ২-১ গোলের হার দেখেছে রিয়াল। এদিকে দুই মৌসুম পর এবার আবার লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

রিয়াল স্ট্রাইকারের করোনা পজিটিভ

আপডেট টাইম : ০৭:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০