ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক: বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুরের-১০ নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গামের্ন্টস শ্রমিকরা। ফলে দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজনসহ অফিসগামী যাত্রীরা।

বুধবার (২৯ জুলাই) সকাল ৮টার পর থেকেই তারা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এসময় তারা বিভিন্ন রকমের স্লোগানও দিতে থাকে। রাস্তা অবরোধের ফলে গোল চত্বরকে ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাকিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ঘটনাটি পল্লবী থানা এলাকার একটি গার্মেন্টেসের। তারপরও আমি যতটুকু শুনেছি, ওই গার্মেন্ট শ্রমিকরা বিজিএমইএতে যায়। কিন্তু সেখান থেকে তারা কোনো সমাধান না পেয়ে মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

জানা গেছে, ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এর আগে তারা গার্মেন্টস মালিক ও বিজিএমইএর সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমাধান পাননি। তবে গার্মেন্টসের নাম জানা যায়নি।

এদিকে গোলচত্বরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, শ্রমিকরা রাস্তা অবরোধ করায় রাস্তার দুইপাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

মিরপুরে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ১২:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০