ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কক্সবাজার-ঢাকা রুটে প্লেন চলাচল শুরু

নিউজ ডেস্ক: আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে ফের ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

কোভিড-১৯ সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটের ধারাবাহিকতায় দেশীয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য কক্সবাজারে ফ্লাইট শুরু হতে যাচ্ছে।

সব ধরনের স্বাস্থ্যবিধির নির্দেশনা পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারে তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফ্লাইট। পরে কক্সবাজার থেকে সকাল ১১টা ৩৫ মিনিট, দুপুর ২টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে। ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, কোভিড-১৯ মহামারি সময়ের কথা বিবেচনা করে যেকোনো পরিবহনের তুলনায় এয়ারলাইন্স সেক্টরে বিশেষ করে ইউএস-বাংলায় অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।

কক্সবাজারে ভ্রমণে ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে স্পেশাল প্যাকেজের সুবিধাও রেখেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কক্সবাজার-ঢাকা রুটে প্লেন চলাচল শুরু

আপডেট টাইম : ০৫:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০