ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

ঢাকায় ঈদ কাটিয়ে অনুশীলনে ফিরবেন মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, আসন্ন ঈদুল আযহার পর মাঠে ট্রেনিংয়ে ফিরবেন। ফিটনেস ট্রেনিংয়ের সাথে পুরোদমে স্কিল ট্রেনিংও শুরু করবেন।

গত ১৮ জুলাই থেকে ঐচ্ছিক অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। সেই তালিকায় মুশফিকসহ ছিলেন মিথুন, ইমরুল, শফিউল, শান্ত, মিরাজরা। জাতীয় দলের বাইরের সোহান, এনামুল, তাসকিন, খালেদ, নাসুম, মেহেদী ও রানারা যোগ দেন অনুশীলনে। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকেই পৃথক অনুশীলন করেছেন।

ঈদের পর ঐচ্ছিক অনুশীলনের দ্বিতীয় পর্বে যোগ দেবেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার। নিশ্চিতভাবেই সেই তালিকায় সবচেয়ে বড় নাম মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট দলপতি ঈদ করবেন ঢাকায়। ঈদের পরদিন কক্সবাজারে নিজ বাড়িতে যাবেন। সেখানে বাবা-মায়ের সঙ্গে ঈদ পালন করে ঢাকায় ফিরে অনুশীলনে যোগ দেবেন।

আজ বৃহস্পতিবার মুমিনুল বলেন,‘ঈদের পর অনুশীলনে যোগ দেব। এজন্য বিসিবিকে জানিয়েছি। বিসিবি অনুশীলনের সূচি দিলে সেভাবেই যোগ দেব।’ এর আগে সুযোগ থাকলেও করোনা ঝুঁকির কথা বিবেচনা করে অনুশীলনে যোগ দেননি মুমিনুল। তবে সতীর্থদের অনুশীলন চিত্র পাল্টে দিয়েছে মুমিনুলের ভাবনা। তারও বিশ্বাস জন্মেছে, স্বাস্থ্যবিধি মেনে চললে বাইরে অনুশীলন করা সম্ভব।

মুমিনুল বলেন, ‘আমি মনে করি এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তবে স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করা যাবে। যদি পরিস্থিতি ভালো হয় বিসিবি অবশ্যই আমাদের মাঠে ফেরাবে, ম্যাচ খেলার সুযোগ করে দেবে। আমরা জানি না আগামী সপ্তাহে কিংবা ঈদের পর কি হবে, পরিস্থিতি কোন দিকে যায়…এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। ঐচ্ছিক অনুশীলন যারাই শুরু করবো প্রত্যেককে আইসিসির গাইডলাইন ফলো করতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ঢাকায় ঈদ কাটিয়ে অনুশীলনে ফিরবেন মুমিনুল

আপডেট টাইম : ০৬:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০