ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ডিএসসিসির বর্জ্য অপসারণ মনিটরিং কন্ট্রোল রুম স্থাপন

নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠু তদারকির লক্ষ্যে নগর ভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

তিনি জানান, একটি মনিটরিং কন্ট্রোল রুমে ডিএসসিসি’র বিভাগীয় প্রধান ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন পরিক্রমায় দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে মাঠ পর্যায়ে সৃষ্ট বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন সচিত্র মনিটরিংয়ের জন্য কর্মকর্তা-কর্মচারীসহ আরেকটি টিম গঠন করা হয়েছে। তারা ৭৫টি ওয়ার্ডে সরেজমিন সচিত্র বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করবেন।

এছাড়াও ডিএসসিসি এলাকার যেকোনো নাগরিক ফোন করে বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য জানাতে কন্ট্রোল রুমের ০১৭০৯৯০০৭০৫ নম্বরে ফোন করতে পারেন।

জনসংযোগ কর্মকর্তা আরও জানান, কোরবানির ঈদের দিন প্রায় ৫.৫ হাজার টন বর্জ্য উৎপন্ন হবে। এসব বর্জ্য সংরক্ষণের জন্য ডিএসসিসি থেকে প্রায় এক লাখ বিশেষ ধরনের ব্যাগ বিতরণ করা হচ্ছে।

মাঠ পর্যায়ে ডিএসসিসির নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) কর্মীসহ মোট ৬ হাজার জন পরিচ্ছন্নতাকর্মী এবং ডিএসসিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রস্তুত থাকবে। প্রতিদিনের সৃষ্ট বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।

বর্জ্য অপসারণের জন্য ভারী ও হালকা মোট ৩০০টি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। বিশেষভাবে ১২টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে কোরবানির স্থান দূষণমুক্ত করা হবে।

পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে প্রায় ৪২ টন ব্লিচিং পাউডার ও ১৮০০ লিটার তরল জীবাণুনাশক ছিটানো হবে বলেও জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডিএসসিসির বর্জ্য অপসারণ মনিটরিং কন্ট্রোল রুম স্থাপন

আপডেট টাইম : ০১:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০