ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

আইপিএলের সঙ্গে ভিভোর চুক্তি স্থগিত

ক্রীড়া ডেস্ক: অনেক তর্ক-বিতর্কের পর চীনা প্রতিষ্ঠান ভিভোর সঙ্গে চুক্তি স্থগিত করেছে আইপিএল। ফলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরে টাইটেল স্পন্সর হিসেবে দেখা যাবে না মোবাইল ফোন উৎপাদনকারী চীনা প্রতিষ্ঠান ভিভোর নাম। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

লাদাখ সীমান্তে সংঘর্ষের জের ধরে ভিভোর সঙ্গে চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে বিসিসিআই। দুই পক্ষ সমঝোতার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজেদের বিবৃতিতে তারা বলেছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভিভো মোবাইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাদের অংশীদারিত্ব স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

গত জুনে লাদাখ সীমান্তে চীনা সেনাবাহিনীর হাতে ভারতীয় ২০ সেনার মৃত্যু ঘটে। এরপরই শত্রু দেশটির পণ্য পরিহারের সিদ্ধান্ত নেয় ভারতীয়রা। সরকারের পক্ষ থেকে ৫৯টি চীনা অ্যাপস বন্ধ করে দেওয়া হয়।

তবে গত রোববার আইপিএলের গভর্নিং বডি জানায়, ভিভো থাকবে আইপিএলের স্পন্সর। এরপর আইপিএল বয়কটের হুমকিও আসে। অবশেষে দেশবাসীর কঠোর সমালোচনার মুখে পড়ে আইপিএল’র গভর্নিং বডি ও বিসিসিআই শেষ পর্যন্ত ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দিতে বাধ্য হলো।

২০১৭ সালে ভিভোর সঙ্গে আইপিএলের স্পনসর নিয়ে পাঁচ বছরের চুক্তি করে বিসিসিআই। যা শেষ হবে ২০২২ সালে। তবে এই বছর স্তগিত হওয়ায় ২০২৩ সালেও ভিভো টাইটেল স্পন্সর হিসেবে থাকতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের ত্রয়োদশ আসর। ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা উঠবে আইপিএলের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

আইপিএলের সঙ্গে ভিভোর চুক্তি স্থগিত

আপডেট টাইম : ১২:১৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০