ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ওসি প্রদীপসহ ৭ আসামিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে র‌্যাব

কক্সবাজার প্রতিনিধি: সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ও টেকনাফ থানা থেকে প্রত্যাহার ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামিকে সাত দিন রিমান্ড এবং চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া শুরু করেছে র‌্যাব। শুক্রবার (৭ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান। তিনি বলেছেন, ‘প্রক্রিয়া অনুযায়ী আমরা কাজ শুরু করেছি।

তবে সিনহা হত্যা মামলার আসামিদের রিমান্ডের বিষয়ে আদালত থেকে কোনও কাগজপত্র এখনও কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেনি বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন। তিনি জানিয়েছেন, ‘উক্ত মামলার রিমান্ডের আসামিদের বের করার কোনও ধরনের অনুমতি এখনও হাতে পৌঁছেনি। আদালত থেকে আদেশের কপি হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকালে মেজর সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপসহ ৭ জন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে কক্সবাজার র‌্যাবের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ওসি প্রদীপসহ তিন জনকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি চার আসামিকে দুদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানিয়েছেন, ‘বৃহস্পতিবার বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর পক্ষ থেকে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ওসি প্রদীপসহ তিন জনকে সাত দিন রিমান্ড ও বাকি চার জন আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। জিজ্ঞাসাবাদের আদেশ পাওয়া চার জনের রিমান্ড মঞ্জুর করার জন্যেও রাতে র‌্যাবের পক্ষ থেকে আরও একটি পিটিশন দায়ের করার কথা শুনেছি। তবে আদালত আদেশ দিয়েছেন কিনা জানি না। তখন আমি উপস্থিত ছিলাম না।’

প্রসঙ্গত, ৩১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ওসি প্রদীপসহ ৭ আসামিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে র‌্যাব

আপডেট টাইম : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০