ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দুই বছর পেছালো স্থগিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছিল আইসিসি। তিন সপ্তাহ আগে অনুষ্টিত সে সভা শেষে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছরে টানা তিন বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল আইসিসি।

তারমধ্যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু হিসেবে ভারত ছিল সুনিশ্চিত। তবে ২০২১ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত করেনি আইসিসি। অবশেষে আজ (৭ আগস্ট) এক বৈঠক শেষে সে বিষয়ও নিশ্চিত করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

যেখানে জানানো হয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বের সূচি অনুযায়ী ভারতেই হবে। ২০২২ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরটি বসবে ট্রান্স-তাসমান প্রদেশে অস্ট্রেলিয়াতে। অর্থাৎ, চলতি বছর স্থগিত হওয়া কুড়ি ওভার ফরম্যাটের বিশ্বকাপটি চলে যাচ্ছে ২০২২ সালে।

এদিকে সামনের বছরের মার্চে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের আসরও স্থগিত করা হয়েছে। নিউজিল্যান্ডে হতে যাওয়া সেই বিশ্বকাপের সূচি এক বছর পিছিয়ে ২০২১ সালের ৬ ফেব্রুয়ারিতে আয়োজন করা হবে বলে জানিয়েছে আইসিসি। যার পর্দা নামবে ৭ মার্চ ২০২১ সালে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দুই বছর পেছালো স্থগিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপডেট টাইম : ১২:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০