ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সজীব বিল্ডার্সের মালিক হত্যার মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যার ঘটনায় স্ত্রীর বড় ভাই মো. মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, গতকাল শনিবার দুপুরে বসুন্ধরা এলাকা থেকে অভিযুক্ত মিলনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা আবুল খায়ের হত্যায় তার সংশ্লিষ্টতা পেয়ে গ্রেফতার করেছি। আজ বেলা ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাসা থেকে ডেকে নিয়ে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোনে কেউ একজন বাসা থেকে ডেকে নেয়ার পর রাতে তিনি আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খবর পায়নি। পরে রাতে ভাটারা থানাকে বিষয়টি অবহিত করা হয়।

৭ আগস্ট সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও স্বজনরা জানান, আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর জালাল গার্ডেনের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

জমি নিয়ে তার সঙ্গে একটি পক্ষের ঝামেলা চলছিল। ৬ আগস্ট রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিষয়টি সমাধানের জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাসায় না ফেরায় স্ত্রী ও স্বজনেরা বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানায়। কিন্তু রাতে তার সন্ধান মেলেনি। সকালে পুলিশ বসুন্ধরার এ ব্লকের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

সজীব বিল্ডার্সের মালিক হত্যার মূলহোতা গ্রেফতার

আপডেট টাইম : ০২:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০