ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে চলমান অচলাবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। রোববার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

মানাল আবদেল সামাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সরকার লেবাননের জনগণের আকাঙ্খা পূরণে ব্যর্থ হয়েছে। চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় জনগণের কাছে তিনি ক্ষমা প্রার্থণা করেছেন।

এতে তিনি বলেন, বৈরুতে বিরাট বিপর্যয়ের পর আমি সরকার থেকে পদত্যাগ করেছি। আমি লেবাননিজদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা তাদের প্রত্যাশাপূরণ করতে পারিনি।

মানাল আবদেল সামাদ বলেন, ‘যে সংকটের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি তাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় আমি লেবানের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

মঙ্গলবার বৈরুত বন্দরে রক্ষিত দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয় অন্তত ১৫৮ জন এবং আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ। বিস্ফোরণের ঘটনায় দোষীদের বিচার দাবি করে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী হাসান দিয়াব সংকট নিরসনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট টাইম : ০৭:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০