ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

করোনা: স্থগিত জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ

ক্রীড়া ডেস্ক: আগস্টের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে আফ্রিকান দেশটিতে করোনা প্রকোপ বেড়ে যাওয়াতে স্থগিত করা হয়েছে সিরিজটি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুইয়ান ক্রিকেট। নিজেদের বিবৃতিতে জিম্বাবুইয়ান ক্রিকেট জানিয়েছে, ‘আমরা নিরাপদ পরিবেশে ক্রিকেটের প্রত্যাবর্তন দেখতে আগ্রহী ছিলাম। তবে এই মুহূর্তে সরকার স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করেছে। ফলে প্রস্তাবিত আফগানিস্তান সফর বাতিল করাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমরা খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, ভক্ত এবং বৃহত্তর সম্প্রদায়ের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ৪৬৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় জিম্বাবুইয়ান ক্রিকেট দর্শকশূন্য স্টেডিয়ামে নিরাপত্তার মধ্যে সিরিজটি আয়োজন করতে চেয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে সিরিজটি বাতিল করতে বলা হয়েছে।

এর আগে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজও স্থগিত করতে হয়েছে জিম্বাবুয়েকে। আগস্টের শুরুতে জিম্বাবুয়েতে উড়ে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল ভারতের। এদিকে অস্ট্রেলিয়াতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সফর করার কথা ছিল আফ্রিকান দেশটির। তবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সফরও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

করোনা: স্থগিত জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ

আপডেট টাইম : ০৭:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০