ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নতুন যুব দল গঠনের দায়িত্বে অপি-সেলিম-তালহার

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত হন কোচ নাভিদ নেওয়াজ। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুবা টাইগারদের আকাশ ছোঁয়া সাফল্য এনে দেন এই শ্রীলঙ্কান। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে বাংলাদেশকে দেন শিরোপার স্বাদ।

লঙ্কান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে বিসিবির চুক্তি ছিলো বিশ্বকাপ পর্যন্ত। তবে দলকে সর্বোচ্চ সাফল্য উপহার দেওয়াতে মেয়াদ বেড়েছে লঙ্কান এ কোচের। তবে আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে পাওয়া যাবে না দলের বিদেশী কোচদের। দেশী কোচদের তত্বাবধায়নে বিকেএসপিতে ৪৫ ক্রিকেটারকে নিয়ে চার সপ্তাহের ক্যাম্প হবে।

এই ক্যাম্পের কোচিং প্যানেলটিও বেশ বড় এবং তারকা সম্পন্ন। ক্যাম্পে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ওপেনার ও বিসিবির গেম ডেভলেপমেন্ট কোচ মেহরাব হোসেন অপি। টাইগার দলের সাবেক এই ক্রিকেটার এর আগে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন।

দলের বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক পেস বোলার তালহা জুবায়েরকে। মাশরাফির সাবেক এই সতীর্থও বেশ কিছুদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে কোচিং করাচ্ছেন। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্টোর কোচও ছিলেন দীর্ঘদেহী সাবেক এই পেসার।

দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যটসম্যান মোঃ সেলিমকে। বেশ কয়েক বছর ধরে কোচিং পেশার সাথে যুক্ত আছেন সেলিমও। বিসিবির ঢাকা মেট্টোর গেম ডেভলেপমেন্টের কোচ তিনি। একই সঙ্গে বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের কোচর দায়িত্ব পালন করছেন তিনি।

নতুন এই দায়িত্বকে চ্যালেঞ্জিং মনে করছেন মোঃ সেলিম। তিনি বলেন, ‘সর্বশেষ দলটি বিশ্বসেরা, আমাদের উপর তাই চাপ থাকবে। তবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আশা করছি সেই চ্যালেঞ্জ জয় করতে পারবো। গেম ডেভলেপমেন্টে কাজ করার সুবাদে ক্যাম্পের অধিকাংশ খেলোয়াড়ের সঙ্গেই পরিচয় আছে। তাদের সম্পর্কে জানাও আছে। সব মিলিয়ে নতুন এই চ্যালেঞ্জটা উপভোগ করতে চাই এবং জয় করতে চাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নতুন যুব দল গঠনের দায়িত্বে অপি-সেলিম-তালহার

আপডেট টাইম : ০২:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০