ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সেব্রিনা ফ্লোরা হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক

বিশেষ প্রতিবেদক: অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এতদিন অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালকের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ অধিশাখা উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। আগামী ২০ আগস্ট থেকে পদায়নের এ আদেশ কার্যকর হবে। জনস্বার্থে এ আদেশ জারি হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আইইডিসিআর পরিচালক হিসেবে করোনা সংক্রমণের প্রথম দিক থেকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করতেন অধ্যাপক সেব্রিনা ফ্লোরা। দেশবাসীর কাছে তিনি অতি পরিচিত এক মুখ।

জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক সানিয়া তাহমিনা আগামী ১৯ আগস্ট অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। এ কারণে অধ্যাপক ফ্লোরাকে চলতি দায়িত্বে অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন দেয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সেব্রিনা ফ্লোরা হলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক

আপডেট টাইম : ১২:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০