ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বিসিকের উপ-মহাব্যবস্থাপকের মৃত্যুতে শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রংপুর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

বুধবার (১৯ আগস্ট) পৃথক শোকবার্তায় তারা তামান্নার রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে, এক শোকবার্তায় শিল্প সচিব কে এম আলী আজম তামান্না রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিসিক রংপুর কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক তামান্না রহমান রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) মারা যান। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

করোনায় বিসিকের উপ-মহাব্যবস্থাপকের মৃত্যুতে শোক

আপডেট টাইম : ০১:০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০