ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

যুব দলের ক্রিকেটার করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক: যুব ক্রিকেটে করোনার হানা। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া বরিশাল বিভাগের পেস অলরাউন্ডার ইফতেখার হোসেন ইফতি করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে ১৪ দিনের আইসোলেশনে রাখা হচ্ছে। দুইবার তার পরীক্ষা করানো হবে। দুইবার করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলে তাকে নেওয়া হবে যুব দলের ক্যাম্পে।

৪৫ ক্রিকেটার নিয়ে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প হবে বিকেএসপিতে। এখান থেকেই বেছে নেওয়া হবে আকবর আলীদের উত্তরসূরি। যাদেরকে দুই বছর অনুশীলন করিয়ে ২০২২ যুব বিশ্বকাপের জন্য প্রস্তুত করা হবে।

আগামী সপ্তাহ থেকে শুরু হবে ক্যাম্প। তিন ভাগে বিকেএসপিতে দল পাঠাচ্ছে বিসিবি। প্রথম দফায় ১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়। প্রত্যেকে নেগেটিভ আসায় তাদেরকে পাঠানো হয়েছে বিকেএসপিতে।

দ্বিতীয় দফায় মঙ্গলবার আরো ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে একজনের করোনা টেস্ট পজিটিভ এসেছে। বাকিরা আজ যাচ্ছে বিকেএসপি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার গন্যমাধ্যমকে বলেছেন, ‘ইফতি নামের একজন পেস অলরাউন্ডার আছে যারা করোনা পজিটিভ এসেছে। তাকে আইসোলেশনে রাখা হচ্ছে। বাকিরা প্রথম দলের সঙ্গে বিকেএসপি যোগ দেবেন।’

বিসিবির এ কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার আরো ১৫ ক্রিকেটারের করোনা টেস্ট করানো হবে। এরপর আগামী সপ্তাহ থেকে বাংলাদেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত বিকেএসপিতে এ ক্যাম্প চলার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

যুব দলের ক্রিকেটার করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৬:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০