ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রোটিয়া দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস আঘাত হেনেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে। প্রোটিয়া শিবিরে দুইজন ক্রিকেটারের করোনা পজিটিভ ধরা পড়েছে। তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রাতিষ্ঠানিক যে নির্দেশনা এবং প্রটোকল রয়েছে, সে হিসেবে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের করোনা টেস্ট করা হয়েছে। সেখানে দু’জনের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। মাঝে নতুন ফরম্যাটের সলিডারিটি কাপ দিয়ে ক্রিকেট ফিরিয়েছিল সিএসএ। কিন্তু সে টুর্নামেন্টে সব ক্রিকেটার উপস্থিত ছিল না। তবে এবার ক্রিকেটারদের ফিটনেস এবং স্কিল ঠিক করার লক্ষ্যে ক্যাম্প চালু করার সিদ্ধান্ত নেয় সিএসএ।

সে লক্ষ্যে ৩২ জন ক্রিকেটারের একটা পুল তৈরি করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ক্যাম্প শুরুর আগে সেই ৩২ ক্রিকেটারের সঙ্গে সাপোর্ট স্টাফসহ মোট ৫০ জনের করোনা টেস্ট করা হয়।

যেখানে রিপোর্ট পাওয়ার পর জানা যায় যে, দুই ক্রিকেটার করোনা পজিটিভ। তবে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাদের নাম প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে আক্রান্ত দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে সেই দুই ক্রিকেটারের পরিবর্তে নতুন করে কাউকে ডাকা হবে না বলে নিশ্চিত করেছে সিএসএ। এদিকে ক্যাম্পে পারিবারিক কারণে ফাফ ডু প্লেসি এবং থিউনিস ডি ব্রুইনা যোগ দেননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রোটিয়া দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৭:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০