ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশ-জার্মানির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সুপারিশ

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এতে সভাপতিত্ব করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, মো. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আমহেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ তার পরিবারের সদস্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং করোনাভাইরাসে যারা মারা গেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এছাড়া এতে বাংলাদেশি মিশনগুলোতে নতুন নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতদের কর্মপরিকল্পনা ও করণীয় এবং লেবাননের বৈরুতে সাম্প্রতিক বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিদের ক্ষয়ক্ষতির বিবরণ ও তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে জার্মান বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা এবং বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের অপপ্রচার বন্ধে পলিটিক্যাল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিসহ মাঝে মধ্যে ওয়ার্কশপ/সেমিনারের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

এছাড়া উজবেকিস্তানের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোতে ফার্মাসিউটিক্যালস সামগ্রী রপ্তানি এবং তুলার পরিবর্তে সুতা আমদানি করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জার্মানি ও উজবেকিস্তান এর নতুন নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊধ্র্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বাংলাদেশ-জার্মানির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সুপারিশ

আপডেট টাইম : ১১:১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০