ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আকিজ গ্রুপের পরিচালকের করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের পরিচালক ও চামড়া শিল্প প্রতিষ্ঠান এসএএফ’র ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ মমিন উদ্দিন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে ঢাকার মগবাজারে অবস্থিত আদ্ব-দীন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিল্পপতি শেখ মমিন উদ্দিন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের মেঝো ছেলে এবং যশোর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এসএএফ’র জেনারেল ম্যানেজার আবুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় যশোরের অভয়নগরে অবস্থিত এসএএফ’র কারখানা চত্বরে মমিন উদ্দিনের প্রথম নামাজে জানাজা হবে। এরপর দুপুর ১২টায় গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

শেখ মমিন উদ্দিন রাজঘাট জাফরপুর হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। খুলনা বিএল কলেজ থেকে বিএসসি পাস করে ইংল্যান্ডে যান। সেখানকার নর্থ হ্যামটন বিশ্ববিদ্যালয় থেকে লেদার টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। আশির দশকে মোমিন উদ্দিন যশোরের অভয়নগর উপজেলার তালতলার পরিত্যক্ত এসএএফ চামড়া কারখানার দায়িত্ব নেন। এরপর তিনি রুগ্ন কারখানাটিকে আধুনিকীকরণ করে দেশের শ্রেষ্ঠ চামড়া কারখানায় পরিণত করেন। ২০০৯, ২০১০, ২০১১ সালে চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য তিনি জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেন। তিনি কমার্শিয়াল ইম্পরটেন্ট পার্সন (সিআইপি) ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

আকিজ গ্রুপের পরিচালকের করোনায় মৃত্যু

আপডেট টাইম : ১২:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০