ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টি-টোয়েন্টিতে নবির প্রথম ফাইফার

ক্রীড়া ডেস্ক বয়স ৩৫ পেরিয়েছে অনেকদিন। তবে মোহাম্মদ নবির পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট-বল হাতে দারুণ খেলছেন। দলকে ম্যাচ জেতাচ্ছেন। এবার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফাইফারও পেলেন এই আফগান অফ-স্পিনার।

ক্যারিয়ারে এই পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৪১টি। তবে ম্যাচে পাঁচ উইকেট ছিল না এই আফগান বোলারের। অবশেষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ভাঙলেন পাঁচ উইকেট না পাওয়ার গেরো। সেন্ট লুসিয়া জুকসের হয়ে পেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

ম্যাচে সেন্ট কিটসের ক্রিস লিন, এভিন লুইস, নিক কেলি, দীনেশ রামদিন এবং সোহেল তানভীরের উইকেট তুলে নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন নবি। ম্যাচে এই অফ স্পিনারের বোলিং ফিগারও ছিল ঈর্ষণীয়। ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট।

তার বোলিং তোপে নির্দিষ্ট ২০ ওভারে সেন্ট কিটস ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১১০ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে জয়ের পথেই আছে নবির দল সেন্ট লুসিয়া।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

টি-টোয়েন্টিতে নবির প্রথম ফাইফার

আপডেট টাইম : ০২:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০