ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ক্রীড়া ডেস্ক: নতুন মৌসুমের (২০২০-২১) প্রথম শিরোপা শোকেসে তুললো আর্সেনাল। তাও আবার লিভারপুলকে হারিয়ে।

শনিবার (২৯ আগস্ট) রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্সেনাল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।

শনিবার ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় বুকায়ো সাকার বাড়িয়ে দেওয়া বল থেকে বাঁকানো শটে দুর্দান্ত এক গোল করেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে গার্নার্সরা।

বিরতির পর ৭৩ মিনিটে সমতা ফেরায় লিভারপুল। এ সময় কর্নার থেকে আসা বলে গোল করেন তাকুমি মিনামিনো। যদিও তার গোলটি নিশ্চিত হওয়ার জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিতে হয়। শেষ পর্যন্ত গোলটি টিকে যায়।

এই সমতা নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

এরপর টাইব্রেকারেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। লিভারপুলের তৃতীয় শটটি বারে মেরে দেন আরহিয়ান ব্রিউস্টার। অন্যদিকে আর্সেনাল পাঁচটি শট থেকেই গোল আদায় করে নেয়। প্রথম গোলের মতো পেনাল্টি শটে শেষ গোলটিও করেন আউবেমেয়াং। দলকে জেতান শিরোপা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

লিভারপুলকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

আপডেট টাইম : ১২:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০