ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

মুজিববর্ষ: ১০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বই উপহার দিলো ভারতীয় হাই কমিশন

নিউজ ডেস্ক: মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশের ১০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই উপহার দিয়েছে ভারতীয় হাইকমিশন।

সোমবার (৩১ আগস্ট) এক অনলাইন সভার মাধ্যমে বিখ্যাত লেখক ও ইতিহাসবিদদের লেখা এসব বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ শতকের অন্যতম প্রভাবশালী ও সাহসী নেতা হিসেবে অভিহিত করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

তিনি বলেন, ‘এসব বই পড়ে তরুণ শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে সহায়তা করবে। বঙ্গবন্ধু ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি রচনা করেছিলেন।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। তিনি ভারতীয় হাইকমিশনকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান এবং চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মুজিববর্ষ: ১০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বই উপহার দিলো ভারতীয় হাই কমিশন

আপডেট টাইম : ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০