ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মেসিকে দেশে ফেরার আহ্বান আর্জেন্টিনা প্রেসিডেন্টের

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি ক্যারিয়ার শুরু করেছিলেন দেশের বাইরে। চাইলে শেষটা করতে পারেন নিজ দেশে আর্জেন্টিনায়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ মেসিকে এমন বার্তা পাঠিয়ে দেশে ফেরার আহ্বান করেছেন।

শৈশবে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি দিয়েছিলেন মেসি। ফুটবলের প্রতি প্রবল আগ্রহ থাকায় মেসি যোগ দেন বার্সেলোনায়। ক্যাম্প ন্যুয়ের ঘাস মাড়িয়ে বড় হয়েছেন। যুব দলের একেকটি স্তর পেরিয়ে মেসি সিনিয়র দলে প্রবেশ করেন খুব সহজেই। ধুমকেতু হয়ে এসে মেসি বার্সেলোনার সিনিয়র দলে ধ্রুবতারার জায়গা দখল করেন। বলা হয়, মেসি ও বার্সেলোনা একই সুঁতোয় গাঁথা। এ ক্লাবকে ঘিরেই তার সকল সাফল্য, সকল সাম্রাজ্য।

তবে দীর্ঘ ক্যারিয়ারের পর ক্যাম্প ন্যু ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সি মেসি। ইউরোপের একাধিক ক্লাব তাকে পাওয়ার আগ্রহ প্রকাশ করলেও মেসিকে আর্জেন্টিনা দেখতে চান আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইচ্ছে, ছোটবেলার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবে মেসি ক্যারিয়ার শেষ করবে। এজন্য সিফাইভ এনের মাধ্যমে মেসিকে বার্তা পাঠিয়েছেন তিনি।

সেই বার্তায় লিখেছেন, ‘তুমি আমাদের হৃদয় আছো সব সময়। তবে তোমাকে আমরা দেশের মাটিতে খেলতে দেখিনি। শৈশবের নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবে ফিরে আমাদের সেই সুযোগটি করে দেওয়ার আহ্বান করছি।’

বিশ্বকাপজয়ী ম্যারাডোনার প্রশংসা করে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি ম্যারাডোনার মতো কোনো খেলোয়াড় দেখিনি। সারা বিশ্বের বিরুদ্ধে সে খেলত। তাকে আমি হৃদয় থেকে ভালোবাসি। সত্যি বলতে মেসির থেকেও বেশি ভালোবাসি। যখনই আর্জেন্টিনার ফুটবল প্রসঙ্গ আসে সবার আগে ম্যারাডোনার কথাই মনে পড়ে। একজন সত্যিকারের যোদ্ধা ছিলেন তিনি। অসাধারণ তার সামর্থ্য।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মেসিকে দেশে ফেরার আহ্বান আর্জেন্টিনা প্রেসিডেন্টের

আপডেট টাইম : ০৮:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০