ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তিন দশকে প্রথম অর্থনৈতিক মন্দা অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে তিন দশকে প্রথমবার অর্থনৈতিক মন্দার মুখোমুখি হলো অস্ট্রেলিয়া। আগের তিন মাসের চেয়ে এপ্রিল-জুন পর্যন্ত দেশটিতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে গেছে ৭ শতাংশ।

১৯৫৯ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় অর্থনৈতিক পতন এবং আগের কোয়ার্টারে এটি কমেছিল ০.৩ শতাংশ। টানা দুটি কোয়ার্টারে জিডিপি কমতে থাকলে তা অর্থনৈতিক মন্দা হিসেবে বিবেচিত হয়।

২০০৮ সালের আর্থিক সংকটের সময় অস্ট্রেলিয়া একমাত্র বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে মন্দা এড়াতে পেরেছিল অস্ট্রেলিয়া। মূলত অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সম্পদে চীনের চাহিদা ছিল বলে তা এড়ানো গিয়েছিল।

কিন্তু ভয়াবহ দাবানল ও করোনা মহামারির কারণে এ বছরের শুরু থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে শুরু করেছে। এর আগে ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে অর্থনৈতিক মন্দায় পড়েছিল অস্ট্রেলিয়া, যা ১৯৯১ সাল পর্যন্ত চলেছিল।

অর্থনৈতিক কার্যক্রমে পতন হলেও অন্য বড় দেশগুলোর চেয়ে তুলনামূলক এগিয়ে আছে অস্ট্রেলিয়া। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্রের, এপ্রিল থেকে জুনে তাদের জিডিপি ৯.৫ শতাংশ কমেছে। যুক্তরাজ্যে তা কমেছে ২০.৪ শতাংশ, ফ্রান্সে ১৩.৮ শতাংশ ও জাপানে ৭.৬ শতাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তিন দশকে প্রথম অর্থনৈতিক মন্দা অস্ট্রেলিয়ায়

আপডেট টাইম : ০৪:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০