ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রণব মুখার্জি এক-এগারোর সময় আমার মুক্তির জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী

এক-এগারোর তথা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তখন তাঁর মুক্তির জন্য ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক-এগারোর সরকারের সময় যখন আমাকে গ্রেপ্তার করা হয়, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হয়— সেই সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরা ভারতের প্রাক্তন মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করছি, ৩১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে বাংলাদেশে তার জন্য শোক দিবস ঘোষণা করেছি। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। আর সবচেয়ে বড় কথা— আমাদের যেকোন দুঃসময়ে তিনি আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রণব মুখার্জি এক-এগারোর সময় আমার মুক্তির জন্য কাজ করেছেন: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:২০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০