ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

সোমবার করোনা টেস্ট ক্রিকেটারদের

ক্রীড়া প্রতিবেদক: ক্রিকেটারদের অনুশীলনে করোনার হানার কারণে একক অনুশীলন বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুনরায় অনুশীলন শুরু করার আগে ক্রিকেটারদের করোনা টেস্ট করানোর পরিকল্পনা নিয়েছে বিসিবি। সে লক্ষ্যে আগামীকাল করোনা টেস্ট করা হবে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের। শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

শুধু মাত্র ক্রিকেটার নয় অনুশীলনের সঙ্গে যুক্ত সকল সাপোর্ট স্টাফদেরও করোনা টেস্ট করাবে বিসিবি। এদিকে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে ব্যক্তিগত অনুশীলন আরও দুইদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিসিবি।

এর আগে সাপোর্টস্টাফসহ মোট তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনায় এনে তিনদিনের জন্য ব্যক্তিগত অনুশীলন বন্ধের ঘোষণা দেয় বিসিবি। সেই হিসেবে বুধবার থেকে আবার অনুশীলন শুরু করার কথা ক্রিকেটারদের। তবে ক্রিকেটারদের নিয়ে সতর্ক অবস্থানে থাকায় আরও দুই দিন অনুশীলন বন্ধের ঘোষণা দিলো বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান আজ রোববার জানিয়েছেন, ‘তিন দিনই শুধু নয়, জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন আরও দুদিন বন্ধ থাকবে।’ অর্থাৎ, সোমবার এবং মঙ্গলবারও বন্ধ থাকবে ক্রিকেটারদের অনুশীলন। ফলে বুধবার থেকে আবার প্র্যাকটিস শুরু করতে পারবে ক্রিকেটাররা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

সোমবার করোনা টেস্ট ক্রিকেটারদের

আপডেট টাইম : ১২:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০