ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৪ প্রকৌশলীসহ ৮ জন বরখাস্ত

নারায়ণগঞ্জের পশ্চিম ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ তিতাসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন- ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার এবং প্রকৌশলী মানিক মিয়া। চার কর্মচারী হলেন- সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মো. হানিফ মিয়া এবং প্রকর্মী মো. ইসমাঈল প্রধান।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী মো. আল মামুন গণমাধ্যমকে বলেন, এই আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং কেন স্থায়ী বরখাস্ত করা হবে না তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপযুক্ত জবাব না দিতে পারলে তাদেরকে স্থায়ী বরখাস্ত করা হবে।

বিস্ফোরণের পর থেকেই তিতাস গ্যাসের লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের কারণে বিস্ফোরণটি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন মসজিদে আগেই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিলো। মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর দাবি করেছেন, তারা তিতাস গ্যাসকে ছিদ্র ঠিক করে দেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু এ জন্য তাদের কাছে ৫০ হাজার টাকা চেয়েছিলেন তিতাস গ্যাসের কর্মকর্তারা। টাকার সঙ্কটের কারণে তারা তা দিতে পারেননি। এ কারণে গ্যাস লাইনও ঠিক করে দেওয়া হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৪ প্রকৌশলীসহ ৮ জন বরখাস্ত

আপডেট টাইম : ১১:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০