ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

করোনা আক্রান্ত কালিয়ান এমবাপে

ক্রীড়া ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্স ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার কালিয়ান এমবাপে। সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি করোনা পজিটিভ হন। সঙ্গে সঙ্গে তাকে ফ্রান্সের দল থেকে বাদ দেওয়া হয়। যদিও তিনি সুস্থ আছেন এবং করোনার কোনো লক্ষণ নেই। খবর ডেইলি মিররের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উয়েফা ন্যাশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে এই ম্যাচে খেলা হচ্ছে না এমবাপের। ফেডারেশন আরো জানিয়েছে স্থানীয় সময় সোমবার সকালে উয়েফা সকল ফুটবলারদের করোনা টেস্ট করায়।

অবশ্য সুইডেনের বিপক্ষের ম্যাচের পর থেকেই এমবাপে আইসোলেশনে ছিলেন। অনুশীলনে যোগ দেননি। করোনা পজিটিভ হওয়ার পর সন্ধ্যায় তিনি বাসায় ফিরে যান।

শনিবার উয়েফা ন্যাশন্স লিগে সুইডেনের বিপক্ষে দারুণ একটি গোল করেছিলেন এমবাপে। যা ছিল জাতীয় দলের হয়ে তার ১৪তম গোল। ন্যাশন্স লিগে মাঠে নামার আগে ফ্রান্সের সব খেলোয়াড়ের করোনা টেস্ট করানো হয়েছিল। সেই পরীক্ষায় নেগেটিভ হয়েই তিনি অনুশীলনে যোগ দিয়েছিলেন। এমনকী সুইডেনের বিপক্ষের ম্যাচের আগে বুধবার যে টেস্ট করানো হয়েছিল সেখানেও নেগেটিভ হয়েছিলেন তিনি।

কিন্তু সোমবারের পরীক্ষায় তিনি পজিটিভ হন। পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হলেন এমবাপে। তার আগে নেইমার দ্য সিলভা, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাউরো ইকার্দি, লিয়ান্দ্রো পারদেস, কেইলর নাভাস ও মার্কুইনহোস করোনা আক্রান্ত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

করোনা আক্রান্ত কালিয়ান এমবাপে

আপডেট টাইম : ১১:৩২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০