ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আনসার আল ইসলামের ৪ সদস্য রিমান্ডে

আদালত প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দারুস সালাম থানা পুলিশ আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধ আইনে দায়ের করা মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- অমিত হোসাইন ওরফে আবুল ওরফে সাগর (৩৮), আল-আমিন ওরফে তারিক (৩২), শিহাব উদ্দিন (২১) ও মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে ওই চার সদস্যকে দারুস সালাম থানা এলাকার দক্ষিণ বিশিলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট, উগ্রবাদি বই, মোবাইল ও উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

আনসার আল ইসলামের ৪ সদস্য রিমান্ডে

আপডেট টাইম : ০৭:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০