ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

সিপিএলের শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স

ক্রীড়া ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২০ আসরের শিরোপা জিতে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে সেন্ট লুসিয়া জৌকসকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গড়ে এক নতুন ইতিহাস। সিপিএলের ইতিহাসে এই প্রথম কোনো দল ১২ ম্যাচের একটিও না হেরে চ্যাম্পিয়ন হলো। এটা তাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ শিরোপা।

ফাইনালে সেন্ট লুসিয়া আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায়। কিরেন পোলার্ড ৪ ওভারে ৩০ রান দিয়ে চারটি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আলী খান ও ফাওয়াদ আহমেদ।

ব্যাট হাতে লুসিয়ার কেউ-ই খুব একটা সুবিধা করতে পারেননি। মিডল ও টেল এন্ডাররা ছিল আসা-যাওয়ার মিছিলে। একমাত্র আন্দ্রে ফ্লেচার ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন। মার্ক দেয়াল করেন ২৯ রান। নাজিবুল্লাহ জাদরান ২৪ ও রোস্টন চেজ করেন ২২ রান।

জবাবে শুরুটা ভালো হয়নি ত্রিনবাগোরও। ১২ রানে প্রথম ও ১৯ রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। ফিরে যান শন ওয়েবস্টার (৫) ওটিম সেইফার্ট (৪)। সেখান থেকে দলের হাল ধরেন লেন্ডাল সিমন্স ও ড্যারেন ব্রাভো। তারা দুজন ১৩৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

সিমন্স ৪৯ বলে ৮টি চার ও ৪ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৪৭ বল খেলে ২ চার ও ৬ ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন ব্রাভো। তাতে ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় ত্রিনবাগো। ম্যাচসেরা নির্বাচিত হন সিমন্স। আর সিরিজ সেরা হন কিরেন পোলার্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

সিপিএলের শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স

আপডেট টাইম : ০৫:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০