ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শিশু জিনিয়াকে অপহরণ: লুপা তালুকদার কারাগারে

আদালত প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে (৯) অপহরণের ঘটনায় গ্রেফতার নূর নাজমা আক্তার লুপা তালুকদারের (৪২) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

শাহবাগ থানায় করা অপহরণ মামলায় দুইদিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার লুপাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এসআই মো. শাহজাহান মিয়া।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষ বিচারক লুপার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৭ সেপ্টেম্বর গ্রেফতারের পর লুপাকে পরদিন ৮ সেপ্টেম্বর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আর অপহৃত শিশু জিনিয়াকে তার মায়ের জিম্মায় দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া।

গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

এ সময় নূর নাজমা আক্তার লুপা তালুকদারকে গ্রেফতার করে ডিবি। তাকে গ্রেফতারের পর ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, লুপা তালুকদার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেন।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সর্বশেষ জিনিয়াকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ফটকে অপরিচিত দুজন নারীর সঙ্গে ফুচকা খেতে দেখেছিলেন তার মা সেনুরা বেগম। এর পর থেকে জিনিয়ার হদিস পাওয়া যাচ্ছিল না।

অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পর দিন (২ সেপ্টেম্বর) সেনুরা বেগম শাহবাগ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। অবশেষে ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে মিষ্টি মেয়ে জিনিয়াকে লুপা তালুকদারের কথিত বোনের বাসা থেকে উদ্ধার করে ডিবি পুলিশ।

পরদিন ৮ সেপ্টেম্বর দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রি করত। ছোটবেলা থেকেই মা সেনুরা বেগমের সঙ্গে টিএসসিতে থাকত সে। তিনি গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শিশু জিনিয়াকে অপহরণ: লুপা তালুকদার কারাগারে

আপডেট টাইম : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০