ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকার থানা নির্বাচন অফিসে অভিযান শুরু আজ থেকে

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার থেকে রাজধানীর প্রতিটি থানা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং আইডিয়া প্রকল্পের কর্মকর্তাদের সমন্বয়ে মহাপরিচালক ও আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামের নেতৃত্বে একটি জরুরি বৈঠক হয়। সেই বৈঠকেই এই সাঁড়াশি অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের স্কোয়াড্রন লিডার (অফিসার ইনচার্জ কমিউনিকেশন) কাজী আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আশিকুজ্জামান জানান, আজ থেকে ঢাকার প্রতিটি থানা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় সংক্রান্ত সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে এই শুদ্ধি অভিযান দেশব্যাপী পরিচালনা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি গুলশান ও সবুজবাগ থানা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটরের জাল এনআইডি তৈরির ও জাল এনআইডির মাধ্যমে ব্যাংক থেকে লোন নেওয়ার ঘটনা ঘটে। এজন্য ওই দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করে ইসি।

এর পর গতকাল জরুরি বৈঠক করে এ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকার থানা নির্বাচন অফিসে অভিযান শুরু আজ থেকে

আপডেট টাইম : ১২:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০