ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিভিন্ন কর্মসূচি পালিত হবে বিশ্ব ওজন দিবসে

জ্যেষ্ঠ প্রতিবেদক: ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিকভাবে ওজন দিবস পালিত হয়। এ বছর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে প্রাণ বাঁচাতে ওজন: ওজনস্তর সুরক্ষার ৩৫ বছর।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ দিবস পালিত হবে। এ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে আগামীকাল দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে এক সেমিনার আয়োজন করা হয়েছে। এ সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিশ্ব ওজন দিবস ২০২০ উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাণী প্রকাশিত হবে এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রবন্ধ সম্বলিত বিশেষ ক্রোড়পত্র জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।

বায়ুমণ্ডলের ওজনস্তর ক্ষয়কারী দ্রব্যের বিকল্প ব্যবহার জনপ্রিয় করা এবং ওজোনস্তরের গুরুত্ব ও এর সুরক্ষায় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৪ সনের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ১৬ সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালনের সিদ্ধান্ত হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিভিন্ন কর্মসূচি পালিত হবে বিশ্ব ওজন দিবসে

আপডেট টাইম : ০৭:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০