ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কাতার রুটে বিমানের নিয়মিত ফ্লাইট আজ থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক: কাতারের দোহা রুটে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে ফের ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ বিমান।

বিমান সূত্র জানায়, সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার দোহা-ঢাকা দুটি ফ্লাইট পরিচালিত হবে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। তখন থেকে অভ্যন্তরীণ কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। পরে পর্যায়ক্রমে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।

এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম রাইজিংবিডিকে জানান, ঢাকা-দোহা রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সটি। গত ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কাতার রুটে বিমানের নিয়মিত ফ্লাইট আজ থেকে

আপডেট টাইম : ১২:০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০