ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ইউরোপ ছাড়ছেন গঞ্জালো হিগুয়েন

ক্রীড়া ডেস্ক: জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন। তার নতুন গন্তব্য মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। এর মধ্য দিয়ে ১৩ বছর পর ইউরোপ ছাড়তে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জুভেন্টাস তাদের ওয়েবসাইটে হিগুয়েনের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।

১৩ বছর আগে ২০০৭ সালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন হিগুয়েন। ৬ বছরে খেলেছিলেন ১৯০ ম্যাচ। গোল করেছিলেন ১০৭টি। ২০১৩ সালে রিয়াল ছেড়ে যোগ দেন নাপোলিতে। খেলেন ১০৪ ম্যাচ। গোল করেন ৭১টি।

২০১৬ সালে নাপোলি থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন হিগুয়েন। ম্যাচ খেলেছেন ১৪৯টি। গোল করেছেন ৬৬টি। যা তাকে ক্লাবটির সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিনি ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতাও। অবশ্য জুভেন্টাসে থাকাকালীন ধারে খেলেছিলেন এসি মিলান ও চেলসিতে।

হিগুয়েনের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে জুভেন্টাস এক বার্তায় লিখেছে ‘আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি। অনেক গোল করেছি। অনেক জয় পেয়েছি। অবশেষে গঞ্জালো হিগুয়েন ও জুভেন্টাসের পথ বদলে যাচ্ছে। সমঝোতার মাধ্যমে তার এই বদল হচ্ছে। এবার বিদায় বলার পালা। সব কিছুর জন্য ধন্যবাদ পিপা। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ইউরোপ ছাড়ছেন গঞ্জালো হিগুয়েন

আপডেট টাইম : ১২:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০