ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হলো ম্যানইউর

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রথম ম্যাচে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। তাও আবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে। প্রতিপক্ষ ছিল ক্রিস্টাল প্যালেস। তাদের বিপক্ষে জয় প্রত্যাশিতই ছিল।

কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির সম্মিলন ঘটেনি। ক্রিস্টালের কাছে ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচেই ৩-১ ব্যবধানে হেরে গেছে রেড ডেভিলসরা। ছয় বছর পর ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে হার মানলো ম্যানইউ।
শনিবার ৭ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। এ সময় অ্যান্ড্রোস টাউনসেন্ড গোল করে এগিয়ে নেন ক্রিস্টাল প্যালেসকে। প্রথমার্ধে এই একটি গোলই হয়। দ্বিতীয়ার্ধে হয় তিনটি গোল। তার মধ্যে দুটি করে ক্রিস্টাল। একটি করে ম্যানইউ।

বিরতির পর ৭৪ মিনিটে পেনাল্টি পায় ক্রিস্টাল। পেনাল্টি থেকে ম্যানইউর সাবেক ফুটবলার উইলফ্রেড জাহা গোল করে ব্যবধান ২-০ করেন। অবশ্য ৮০ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা ডনি ফন ডে বেক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচেই গোল করে ব্যবধান কমান।

কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। ৮৫ মিনিটে জাহা তার দ্বিতীয় গোলটি করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে ম্যানইউর কোচ ওলে গুনার সুলশার বলেছেন, ‘আপনারা দেখেছেন আমরা ভালো খেলিনি। জয়টি তাদের প্রাপ্য ছিল। আজ আমরা এমন পারফরম্যান্স করেছি যেটা সচরাচর দেখা যায় না। আমাদের উচিত আয়নায় নিজেদের দেখা। দলের সবাই জানে যে এর চেয়ে ভালো পারফরম্যান্স আমরা করতে পারি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হলো ম্যানইউর

আপডেট টাইম : ০২:০১:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০