ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

শাহীন শাহ আফ্রিদীর ডাবল হ্যাটট্রিক

SOUTHAMPTON, ENGLAND - SEPTEMBER 20: Shaheen Afridi of Hampshire celebrates bowling Tim Murtagh of Middlesex to give him 4 wickets in 4 balls and Hampshire victory in the Vitality Blast match between Hampshire and Middlesex at The Ageas Bowl on September 20, 2020 in Southampton, England. (Photo by Alex Davidson/Getty Images)

ক্রীড়া ডেস্ক: নিজেকে আরও শাণিত করার লক্ষ্যে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে খেলার সুযোগ মিস করেননি শাহীন শাহ আফ্রিদী। তবে দলটির হয়ে মাঠে নেমে যেন আরও হতাশার দিকে এগুচ্ছিলেন শাহীন। শেষ ছয় ম্যাচে শিকার মাত্র ১ উইকেট।

নিজেকে প্রমাণের বিষয় ছিল। শাহীন শাহ নিজেকে প্রমাণ করলেন। প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে তাসের ঘরের মতো উড়িয়ে দিলেন স্ট্যাম্প। টানা চার বলে উইকেট উড়িয়ে ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে তুলে নিলেন ডাবল হ্যাটট্রিক। তবে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক শিকারে সবগুলো উইকেট বোল্ড করে তুলে নিলেন এই পাকিস্তানি।

হ্যাম্পশায়ারের হয়ে এবারের ভাইটালিটি ব্লাস্টে প্রথম ছয় ম্যাচে অকাতরে রান বিলিয়ে যাচ্ছিলেন এই গতিময় বাঁহাতি পেসার। তবে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে নিজের সেরা বোলিং উপহার দিয়েছেন এই বাঁহাতি পেসার। মাত্র ১৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ছয় উইকেট। যার প্রতিটিই স্ট্যাম্প উপড়ানো।

হ্যাম্পশায়ারের ১৪১ রানের জবাবে এদিন শাহীনের বোলিং তোপে ১২১ রানে শেষ হয় মিডলসেক্সের ইনিংস। এর মধ্যে শাহীন আঠারোতম ওভার করতে এসে টানা চার বলে চার উইকেট তুলে নিয়ে খেলা শেষ করেন। ওই ওভারে আফ্রিদির প্রথম দুই বলে দুটি সিঙ্গেল নেন জন সিম্পসন ও টম হেম। এরপর আর স্ট্রাইক পাননি হেম, অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখেন চার সতীর্থের বোল্ডের দৃশ্য। সিম্পসনকে বোল্ড করে জুটি ভাঙার পর স্টিভেন ফিন, থিলান ও টিম মারটাঘকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ দেন আফ্রিদি।

প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর ডাবল হ্যাটট্রিক করেন বাংলাদেশের পেসার আল আমিন হোসেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব রয়েছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার। শাহীন শাহের আগে সবশেষ ডাবল হ্যাটট্রিক করেছিলেনন ভারতীয় পেসার অভিমন্যু মিথুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

শাহীন শাহ আফ্রিদীর ডাবল হ্যাটট্রিক

আপডেট টাইম : ০১:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০