ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কলকাতার প্রথম জয়, টানা হার হায়দরাবাদের

ক্রীড়া ডেস্ক: আইপিএলের চলতি আসরে প্রথম ম্যাচেই হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে পরের ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তারা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। তাদের প্রথম জয়ে দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে হায়দরাবাদ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪২ রান করে। জবাবে ১২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।

রান তাড়া করতে নেমে ৬ রানে প্রথম, ৪৩ রানে দ্বিতীয় ও ৫৩ রানে তৃতীয় উইকেট হারালেও কখনো পিছিয়ে পড়েনি কেকেআর। সুনীল নারিন ০, নিতিশ রানা ২৬ ও দিনেশ কার্তিক ০ রানে আউট হন।

তারা দ্রুত আউট হলেও দলকে ব্যাকফুটে যেতে দেননি শুভমান গিল ও ইয়ান মরগান। চতুর্থ উইকেটে তারা দুজন ৯২ রানের জুটি গড়ে দলকে অনায়াস জয় এনে দেন। গিল ৬২ বল খেলে ৫ চার ও ২ ছক্কায় ৭০ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন মরগান।

হায়দরাবাদের খলিল আহমেদ, থাঙ্গারাসু নটরাজন ও রশিদ খান ১টি করে উইকেট নেন। তার আগে হায়দরাবাদের ইনিংসে ব্যাট হাতে রান করেন মানিষ পান্ডে, ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহা। পান্ডে ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন। ওয়ার্নার ২ চার ও ১ ছক্কায় করেন ৩৬ রান। আর সাহার ব্যাট থেকে আসে ৩০ রান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কলকাতার প্রথম জয়, টানা হার হায়দরাবাদের

আপডেট টাইম : ০৫:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০