ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

উখিয়ার গহীন পাহাড়ে মিলল অস্ত্র তৈরির কারখানা, ২ কারিগর আটক

কক্সবাজারের উখিয়ার পালংখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কারখানা থেকে দুজন অস্ত্রের কারিগরসহ ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকরা হল মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর।

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটকরা পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।

মেজর মেহেদী বলেন, শুক্রবার বিকালে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে- এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি কুঁড়েঘর থেকে দেশীয় তৈরি ২ টি বন্দুক, ২ টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামা উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে  এ অস্ত্র তৈরি এ কাজ চালিয়ে আসছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

উখিয়ার গহীন পাহাড়ে মিলল অস্ত্র তৈরির কারখানা, ২ কারিগর আটক

আপডেট টাইম : ১০:২৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০