ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজারে শ্রমিক, ১৫ হাজার ৮০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানিতে গ্যাস লিকের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃ/ত্যু বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো দুবলার চরে রাশ উৎসব পটুয়াখালীতে রাশপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ফেরা, চাঙা এআই ও প্রযুক্তি খাতের শেয়ার

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে জখম, ঢামেকে প্রেরণ

মোঃ ইউসুফ ,লক্ষ্মপুর: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে।  গুরুত্বর আহত মা মরিয়ম বেগম ও তার মেয়ে স্কুলছাত্রী সাদিয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ তা জানাতে না পারলেও ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়,  স্থানীয় বালাইশপুর দেওয়ান বাড়ীর সৌদি প্রবাসী নবী উল্লাহর স্ত্রী  মরিয়ম বেগম ও তার স্কুলে পড়ুয়া (৩য় শ্রেণির ছাত্রী) মেয়ে বাড়ীতে বাস করছিলেন। হঠাৎ ওই বাড়ীতে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এড়িয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মা মরিয়মের বাম হাতের ৪টি আঙ্গুল পড়ে যায়, ডান হাতও মারাত্মক জখম হয়, তার মেয়ের মাথার পেছনের অংশে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।  পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন তারা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ জানান, মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং অঙ্গহানি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। হামলার কারণ ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে: প্রধানমন্ত্রী উপদেষ্টা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে জখম, ঢামেকে প্রেরণ

আপডেট টাইম : ০৮:২১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০