ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশিদের জন্য অনলাইন ভিসা সেবা চালু করেছে ভারত

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ফের ভিসার আবেদন নেওয়া শুরু করেছে ভারতীয় হাই কমিশন।

তবে এখনই নেয়া হচ্ছে না পর্যটন ভিসার আবেদন। মূলত শুরুতে নয়টি ক্যাটাগরির জন্য এই অনলাইন ভিসার আবেদন নেয়া হচ্ছে।

গতকাল শুক্রবার ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, মেডিকেল, ব্যবসা, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক ক্যাটাগরিতে আবেদন করা যাবে।

করোনাভাইরাস মহামারি রূপ নেওয়ার পর গত ১২ মার্চ থেকে ভারত বিদেশিদের ঢোকা বন্ধে প্রায় সব ধরনের ভিসা স্থগিতের সিদ্ধান্ত জানায়। আকস্মিক ওই সিদ্ধান্তে বিড়ম্বনা ও দুর্ভোগের মুখে পড়েন ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভিসা গ্রহণকারী বাংলাদেশিরা।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। কেবল ২০১৯ সালে বাংলাদেশিদের জন্য ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।
সরকারি তথ্য অনুযায়ী, চিকিৎসা, ব্যবসা, বেড়ানোসহ বিভিন্ন কারণে প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেন, যাদের ১০ শতাংশের বেশি যান চিকিৎসা নিতে।

ইন্ডিয়ান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি হিসাব অনুযায়ী, চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশিদের ৪৫ শতাংশই যান বাংলাদেশ থেকে।

ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া ‘শিগগির’ শুরু হবে বলে জানিয়েছে হাই কমিশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশিদের জন্য অনলাইন ভিসা সেবা চালু করেছে ভারত

আপডেট টাইম : ১২:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০