ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

দিল্লিকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

ক্রীড়া ডেস্ক: পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দিল্লি ক্যাপিটালসের দখলে ছিল। রোববার রাতে তাদের ৫ উইকেটে হারিয়ে শীর্ষস্থানটা দখলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

৭ ম্যাচ থেকে মুম্বাইর সংগ্রহ ১০ পয়েন্ট। সমান থেকে থেকে দিল্লির সংগ্রহও সমান ১০ পয়েন্ট। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে মুম্বাই।

রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দিল্লি প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বাই।

মুম্বাইর জয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদব। তারা দুজনেই করেছেন ৫৩টি করে রান। ডি কক ৪ চার ও ৩ ছক্কায় করেন ৫৩। আর যাদব ৬ চার ও ১ ছক্কায় করেন ৫৩। এর বাইরে তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন ইশান কিষান। ২ চার সমান সংখ্যক ছক্কায় এই রান করেন তিনি।

শেষ দিকে ৩ ওভারে মাত্র ২২ রানের ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল মুম্বাই। কিন্তু অভিজ্ঞ ক্রুনাল পান্ডিয়া (১২) ও কিরেন পোলার্ড (১১) মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে দিল্লির কাগিসু রাবাদা ২টি উইকেট নেন।

তার আগে দিল্লির ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান করেন শিখর ধাওয়ান। ৫২ বল খেলে ৬ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। অধিনায়ক শ্রেয়াস আয়ারের ব্যাট থেকে আসে ৪২ রান। যা তিনি ৩৩ বলে ৫ চারে করেন। এই দুজনের বাইরে ১৫টি রান করেন আজিঙ্কা রাহানের ব্যাট থেকে।

দিল্লির যে চারটি উইকেটের পতন ঘটেছে তার দুটি নেন ক্রুনাল পান্ডিয়া। ম্যাচসেরা নির্বাচিত হন কুইন্টন ডি কক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

দিল্লিকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

আপডেট টাইম : ০১:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০