ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বুধবার নেশন্স লিগে সুইডেনের মুখোমুখি হওয়ার কথা ছিল পর্তুগাল অধিনায়কের। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় এই ম্যাচে তার আর খেলা হচ্ছে না। ইতালির নতুন কোয়ারেন্টাইন বিধি অনুযায়ী ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে জুভেন্টাসের ফরোয়ার্ডকে।

মঙ্গলবার অফিসিয়াল বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে, ‘কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার পর জাতীয় দলের অনুশীলন থেকে ক্রিস্তিয়ানো রোনালদোকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুইডেনের মুখোমুখি হবেন না তিনি।’

গত সেপ্টেম্বরে সুইডেনের বিপক্ষে প্রথম ইউরোপিয়ান হিসেবে একশ আন্তর্জাতিক গোল করা রোনালদোর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে ফেডারেশন বলেছে, ‘পর্তুগাল অধিনায়ক ভালো আছেন, কোনও উপসর্গ নেই তার এবং আইসোলেশনে আছেন। তার পজিটিভ হওয়ার পর বাকি খেলোয়াড়দের মঙ্গলবার সকালে করোনা পরীক্ষা করা হয় এবং তাদের সবার নেগেটিভ এসেছে। ফের্নান্দো সান্তোসের অধীনে বিকালে তারা ট্রেনিং করবেন।’

আইসোলেশনে থাকায় আন্তর্জাতিক বিরতির পর জুভেন্টাসের প্রথম ম্যাচেও খেলতে পারবেন না রোনালদো। ১৭ অক্টোবর সিরি ‘আ’র ম্যাচ রয়েছে ক্রোতোনের বিপক্ষে। একই সঙ্গে ২০ অক্টোবর ডায়নামো কিয়েভের বিপক্ষে জুভেন্টাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচেও খেলা হবে না ৩৫ বছর বয়সীর। তবে গুরুতর কোনও সমস্যা না হলে আগামী ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তুরিনো ক্লাবের জার্সিতে দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে।

গত রোববার ফ্রান্সের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পর্তুগালের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলেছিলেন রোনালদো। ম্যাচটি হয় গোলশূন্য ড্র। ওই ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে রেস্তোরাঁয় সেলফি তুলতে দেখা গেছে তাকে। কিন্তু দুই দিন পর প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সবার থেকে আলাদা হয়ে যেতে হলো অধিনায়ককে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো

আপডেট টাইম : ১২:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০