ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

আইকনিক বিদেশি চায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক: মধ্য নভেম্বরে ফিরবে ঘরোয়া ক্রিকেট। শুরু হবে প্রতিযোগিতামূলক ক্রিকেট। ৭৫ ক্রিকেটারকে নিয়ে পাঁচ দলের এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করপোরেট প্রতিষ্ঠান এগিয়ে না আসায় তারা নিজ খরচে এ টুর্নামেন্ট চালাবে। বিদেশি ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে বিসিবির প্রথম চাওয়া সুপারস্টার ক্রিকেটার। ভালোমানের বিদেশি না পেলে স্থানীয় ক্রিকেটার দিয়ে টুর্নামেন্ট চালাবে বোর্ড।

বড় মাপের বিদেশি ক্রিকেটার খেলতে আগ্রহ দেখালেই কেবল তাদের অন্তর্ভুক্ত করবে বিসিবি। বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন সোমবার মিরপুরে বলেন, ‘আমরা চাই সুপারস্টাররা আসুক। তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক অর্থাৎ আমাদের যে টপ ক্রিকেটার আছে তাদের থেকে নিচু মানের কোনও খেলোয়াড় আসতে চাইলে আমরা বিবেচনায় নেবো না। ভালো খেলোয়াড় এলে আমরা বিবেচনায় রাখতে পারি। এখনও সেরকম কারও নাম পাইনি। যদি না পাই তাহলে স্থানীয় ক্রিকেটারদের নিয়েই ম্যাচ আয়োজন করবো।’

তারকা খেলোয়াড়কে সুযোগ দেওয়ার কারণ জানাতে গিয়ে খালেদ মাহমুদ বলেন, ‘আমরা যদি ওরকম মানের একজন করে আইকন খেলোয়াড় দিতে পারি, যারা মানসিকভাবে চাঙা তাদেরকে আমরা সুযোগ দেবো।’

পাঁচ দল তৈরি করছে বিসিবি। আগামী সপ্তাহে তারা আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাবে। এরই মধ্যে ৭৫ ক্রিকেটারকে বাছাই করেছে বোর্ড। এ তালিকায় রয়েছে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান ও প্রেসিডেন্টস কাপ না খেলা মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটের দুই সুপারস্টার এ দুই টুর্নামেন্ট দিয়ে ফিরবেন মাঠে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

আইকনিক বিদেশি চায় বিসিবি

আপডেট টাইম : ১২:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০