ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢাকার মহানগর হাকিমকে আগামী ১১ নভেম্বর হাইকোর্টে তলব

আদালত প্রতিবেদক: ধর্ষণ মামলার দুই আসামির জবানবন্দি একই সময়ে রেকর্ড করায় ঢাকা মহানগর হাকিম মো. সরাফুজ্জামান আনছারীকে তলব করেছেন হাইকোর্ট। মামলার কেস ডকেটসহ আগামী ১১ নভেম্বর তাকে আদালতে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে।

ওই ধর্ষণ মামলার এক আসামি মো. শাহাদতের জামিন আবেদনের ওপর শুনানির সময় মঙ্গলবার (২০ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন আব্দুল জলিল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি।

২০১৮ সালের ১২ অক্টোবর রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের মধ্যে গণধর্ষণের শিকার হন মামলার বাদী। এ ঘটনায় পরদিন ১৩ অক্টোবর ভাটারা থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়।

২০১৯ সালের ২৮ মার্চ মামলার তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারা হলেন-শাহাদত হোসেন, মো. কাউছার হৃদয় ও মো. নবীরুল ইসলাম। এদের মধ্যে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. সরাফুজ্জামান আনছারী বেলা ১২টায় দুই আসামি শাহাদত হোসেন ও মো. কাউছার হৃদয়ের জবানবন্দি রেকর্ড করেন।

পরবর্তীতে তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে গত বছর ১৯ জুন অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ মামলায় গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৩) ধারায় অভিযোগ গঠন করা হয়।

চলতি বছরের ১৮ আগস্ট আসামি মো. কাউছারকে এক বছরের জামিন দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় শাহাদত হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেন।

এই জামিন আবেদনের ওপর শুনানিকালে একই সময়ে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের বিষয়টি ধরা পড়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢাকার মহানগর হাকিমকে আগামী ১১ নভেম্বর হাইকোর্টে তলব

আপডেট টাইম : ০১:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০