ঢাকা ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় হার রিয়ালের

ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হার মেনেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠে তাদের ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ইউক্রেনের ক্লাব শাখতার দনেৎস্ক। ঘরের মাঠে এটা ছিল রিয়ালের টানা দ্বিতীয় হার। এর আগে লা লিগার ম্যাচে তারা কাদিজের কাছে হেরেছিল ১-০ ব্যবধানে।

শাখতার প্রথমার্ধেই ৩-০ গোলে লিড নিয়েছিল। বিরতির পর রিয়াল দুটি গোল শোধ দেয়।

ঘরের মাঠে ম্যাচের ২৯ মিনিটেই পিছিয়ে পরে রিয়াল। এ সময় শাখতারের মাতেউস তেতে গোল করে এগিয়ে নেন দলকে। পরের গোলটি আসে আত্মঘাতি খাত থেকে ৩৩ মিনিটে। এ সময় তেতের নেওয়া শট রাফায়েল ভারানে নিজেদের জালে জড়িয়ে দেন। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে শাখতারের মানোর সলোমান রিয়ালের রক্ষণভাগকে টেক্কা দিয়ে বল জালে পাঠান। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউক্রেনের ক্লাবটি।

অবশ্য বিরতির পর শুরুটা দারুণই হয়েছিল রিয়ালের। ৫৪ মিনিটে লুকা মদ্রিচ গোল করে ব্যবধান কমান। আর ৫৯ মিনিটে বদলি খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র গোল করে ব্যবধান করেন ৩-২।

এরপর অবশ্য শাখতারের মার্লোস রিয়ালের জালে আরও একবার বল জড়িয়েছিলেন। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে কর্নার থেকে বক্সের সামনে বল পেয়ে নিচু শটে জালে জড়িয়েছিলেন রিয়ালের ফেদেরিকো ভালভার্দে। রিয়াল সমর্থকরা সমতা ফেরানোর উল্লাসে মেতেছিল। কিন্তু ভিএআরে চেক করে সেটিও অফসাইডের কারণে বাতিল হয়। তাতে ৩-২ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

শনিবার লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে তারা মুখোমুখি হবে বরুশিয়া মোশেনগ্লাডবাখের। এল ক্লাসিকোর আগে ঘরের মাঠে এমন দুই হার রিয়ালের আত্মবিশ্বাসে চিড় ধরায় কিনা দেখার বিষয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় হার রিয়ালের

আপডেট টাইম : ১২:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০