ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অধ্যাপক জিয়ার বিরুদ্ধে ২ মামলা সাইবার ক্রাইমকে তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক: শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু আলাইকুম’ এবং ‘আল্লাহ হাফেজ’ বলাকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করায় অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুইটি মামলা সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি দুটি গ্রহণ করে এ নির্দেশ দেন। ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের সেই অধ‌্যাপকের বিরুদ্ধে অভিযোগে তদন্ত করে ১ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এতথ্য জানান।

এর আগে আদালতে মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম একটি এবং ইমরুল হাসান নামে এক আইনজীবী আরেকটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, সম্প্রতি ‘ডিবিসি নিউজ’ টেলিভিশন চ্যানেলের ‘উপসংহার’ নামক টক শো-তে ‘ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ’ বিষয়ক আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়াউর রহমান। এসবকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি।

পবিত্র কোরআন ও হাদিসের প্রদত্ত নির্দেশনা ও শিক্ষানুযায়ী শুদ্ধভাবে সালাম দেওয়াকে আসামি অত্যন্ত গর্হিত, নিন্দনীয়, বেয়াদবিপূর্ণ ও জঘন্যভাবে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের শুদ্ধভাবে ধর্মীয় ইবাদত পালনের মৌখিক অধিকারকে খর্ব করার চেষ্ঠা করেছেন। যা ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে। আসামির এরূপ মন্তব্য মুসলিম ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাত করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

অধ্যাপক জিয়ার বিরুদ্ধে ২ মামলা সাইবার ক্রাইমকে তদন্তের নির্দেশ

আপডেট টাইম : ১২:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০