ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

উপ-নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসানের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের আসন্ন উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব হাবিব হাসান গণসংযোগ ও পথসভা করেছেন। এর আগে দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী,সংগঠন ও সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ে নির্বাচনী কার্যক্রম সীমিত থাকলেও মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি গণসংযোগ ও পথসভা করেছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত ৪৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন তিনি। পাশাপাশি ঐ এলাকার নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সদস্য রফিকুল ইসলাম, খিলক্ষেত থানা আওয়ামী লীগ সভাপতি হাজি কেরামত আলী দেওয়ান, সিনিয়র সহসভাপতি ও ৪৩নং ওয়ার্ড কাউন্সিল শরিফুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক হাজি আসলাম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আব্দুল গাফফার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সায়েম দর্জি ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃমোমেন মিয়া, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের সাবেক সহসভাপতি ও ডুমনী ক্লাব লিঃ এর সাধারণ সম্পাদক রানা আহমেদ (রহমতউল্লাহ) ৪৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মাজহারুল হক বাচ্চু, ঢাকা উত্তর সেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিসয়ক সম্পাদক কামাল হোসেন, ৪৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী অংশ নেন।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। ঐ এলাকার ডুমনী, মস্তুল, ডেলনা, তলনা, পাতিরা, কাঠাদিয়া প্রতিটি গ্রামের অলি-গলিতে লিফলেটও বিতরণ করেন তারা।

উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা ১৮ আসনটি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

উপ-নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসানের গণসংযোগ

আপডেট টাইম : ১০:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০