ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অবশেষে দায়িত্ব ছাড়লেন বার্সেলোনার প্রধান বার্তোমেউ

ক্রীড়া ডেস্ক: কঠোর সমালোচনা ও অনাস্থা ভোটের চাপের মুখে দায়িত্ব ছেড়ে দিলেন বার্সেলোনা প্রধান। পদত্যাগ করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোমেউ। তার সঙ্গে পুরো বোর্ড তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগে ৮-২ গোলে হেরে বিদায়ের পর তীব্র সমালোচনার মুখে বার্সা। কদিন পর লিওনেল মেসির ক্লাব ছাড়ার অনুরোধ তা আরও বাড়িয়ে দেয়। ক্লাবটি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রেখে দিতে সমর্থ হয়। কিন্তু মেসি বলেছিলেন, প্রিয় ক্লাবকে আদালতে নেওয়ার ইচ্ছা নেই বলে থেকে গেছেন ন্যু ক্যাম্পে। এসব ঘটনায় নড়বড়ে হতে থাকে বার্তোমেউর অবস্থান।

আগামী বছর প্রেসিডেন্ট হিসেবে বার্তোমেউর মেয়াদ শেষ হওয়ার কথা, মার্চে নতুন নির্বাচন হতো। কিন্তু তাকে সরাতে ক্লাব সদস্যরা অনাস্থা ভোটের দাবি জানায়। এজন্য প্রয়োজনীয় ২০ হাজার ৬৮৭টি ভোট সংগ্রহও করেছিল তারা।

বার্সা বোর্ড এই ভোট স্থগিত করতে বারবার চেষ্টা করেছে। কিন্তু সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এই প্রক্রিয়া বিলম্ব করায় তাতে হস্তক্ষেপ করে। তাতে করে সামনের কয়েক সপ্তাহের মধ্যে ভোট হওয়ার কথা ছিল। অবশ্য এর প্রয়োজন আর পড়ছে না। বার্তোমেউ আর তার বোর্ড সরে দাঁড়ালেন।

হোয়ান লাপোর্তার প্রেসিডেন্সির সময় বার্তোমেউ বার্সায় যোগ দিয়েছিলেন এবং শীর্ষ পদে আসীন হন ২০১৪ সালের জানুয়ারিতে। সান্দ্রো রোসেলের স্থলাভিষিক্ত হয়ে বার্সার ৪০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তার মেয়াদে বার্সা ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা জিতেছে। কিন্তু তার মেয়াদের শেষ দিকে সবচেয়ে আলোচিত হয়েছে ক্লাবের অর্থনৈতিক পতন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অবশেষে দায়িত্ব ছাড়লেন বার্সেলোনার প্রধান বার্তোমেউ

আপডেট টাইম : ১১:২২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০