ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

গাড়িচালকদের ডোপ টেস্টের সুপারিশ

নিউজ ডেস্ক: গাড়ি চালকদের ডোপ টেস্টের আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বাদশ বৈঠকে এসুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মিশনগুলোতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের বিদ্যমান বিধিমালা অনুযায়ী পদায়নের সুপারিশ করা হয়।

বৈঠকে পুলিশ সদস্যদের মধ্যে যারা অনগ্রসর জেলা/উপজেলায় কর্মরত তাদের সরকারি আবাসন ব্যবহারের ক্ষেত্রে আবাসন ভাড়া কমিয়ে নির্ধারণের সুপারিশ করা হয়।

বৈঠকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষায় অবর্তীণ হওয়ার আগে ডোপ টেস্ট (বিশেষ স্বাস্থ্য পরীক্ষা) বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।

এছাড়া চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখাসহ দেশে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়াসহ তাদের সংশোধনের জন্য পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গাড়িচালকদের ডোপ টেস্টের সুপারিশ

আপডেট টাইম : ১১:৩২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০